শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৬ এএম

পারিবারিক কলহের জের ধরে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে এক মা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রানীনগর রেলওয়ে স্টেশনের উত্তরপাশে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঝাঁপ দেন তারা। নিহতরা হলেন ময়নুম বিবি (২৫) এবং তার ৫ বছরের কন্যাসন্তান নূরজাহান। ময়নুম বিবি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম জানান, ময়নুম বিবির স্বামী একজন অটো রিকশাভ্যান চালক। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের পারিবারিক কলহ হয়। সকালে ময়নুম বিবি তার মেয়ে নূরজাহানকে নিয়ে বাড়ি থেকে বের হন। রানীনগর রেলস্টেশন সংলগ্ন হোম সিগন্যালের পাশে তারা অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এলে মেয়ে নূরজাহানকে নিয়ে মা ময়নুম বিবি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত