লালবাগে বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ এএম

রাজধানীর লালবাগে একটি বাসা থেকে আশীষ দাস (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, বিকেলে ওই বাসায় বিছানা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।

আশীষের দূরসম্পর্কের ভগ্নিপতি দীপক কুমার দাস জানান, লালবাগের টিনশেড বাড়িটি তাদের নিজের। তার বাবা মৃত সুধীর দাস। একটি বেসরকারি ব্যাংকে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন অবিবাহিত আশীষ। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। বিকেলে বাসায় সবার অগোচরে আড়ার সঙ্গে গামছা পেছিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের লোকজন দেখতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। ততক্ষণে না ফেরার দেশে চলে যাওয়ায় পুলিশকে খবর দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত