বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার
পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক মাধ্যমিক (বাংলা-১, জীববিজ্ঞান/কৃষি শিক্ষা ১, রসায়ন ১ এবং আইসিটি ১) মোট ৪ জন। সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং স্নাতক লেভেলে ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে। বেতনভাতা : প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুসারে। নার্স কাম সহকারী শিক্ষক (প্রাথমিক) ১ জন। তিন বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে লাইসেন্সপ্রাপ্তদের অগ্রাধিকার। বেতনভাতা : প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুসারে। সব পদের বেলায় বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অধ্যক্ষ ও সদস্য সচিব, বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জিরানী, সাভার, ঢাকা; এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ২৩ ফেব্রুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২ ফেব্রুয়ারি ২০২২, পৃষ্ঠা ৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : পরিসংখ্যান বিজ্ঞানে সহকারী অধ্যাপক ১ জন। বেতন : জাতীয় বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে। রাজনীতি বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ১ জন এবং প্রভাষক ১ জন। সহকারী অধ্যাপক পদের বেতন : জাতীয় বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে। প্রভাষক পদের বেতন : জাতীয় বেতন স্কেল ৯ম গ্রেডে। রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক ৪ জন। বেতন: জাতীয় বেতন স্কেল ৯ম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (http://cu.ac.bd) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ ফেব্রুয়ারি, ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সূত্র : কালের কণ্ঠ, ২৭ জানুয়ারি, পৃষ্ঠা ৯
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ২৭৭ জন। ২টি ২য় বিভাগসহ বিকম পাস। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। হিসাব সহকারী ৩৫ জন। ২টি ২য় বিভাগসহ বিকম পাস। বেতনক্রম : ১১,০০০-২৬৫৯০ টাকা। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ৭ জন। কম্পিউটার অপারেটর ডাটা টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্বা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://brdb.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.brdb.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ৫ কারওয়ান বাজার, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৩১ জানুয়ারি, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন
