শ্রীলঙ্কার এখনো শতবর্ষ না হলেও দক্ষিণ এশিয়ার দেশটি অ্যাথলেটিক্সে শতবর্ষ উদযাপন করছে। এই উদযাপনের অংশ হিসেবে হাফ ম্যারাথনের পর ৭-১০ এপ্রিল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিযোগিতার আয়োজন করবে। তাতে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৪ অ্যাথলেট। এই চারজন হলেন সাবেক-বর্তমান দেশসেরা স্প্রিন্টার রাকিবুল ইসলাম, ইসমাইল, সুমাইয়া দেওয়ান ও শিরিন আক্তার। রাকিবুল, সুমাইয়া, শিরিন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। সাবেক দ্রুততম মানব ইসমাইল ১০০ মিটারের সঙ্গে লং জাম্পে দেবেন।
×
