বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক কোন নায়িকার?

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ পিএম

বলিউডে নায়কেরা শত কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক পান বলে মাঝে মাঝে খবর পাওয়া যায়। কিন্তু হিট নায়িকারা এর ধারে-কাছেও নেই।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে নায়িকাদের সম্ভাব্য আয়ের তালিকা। আর সেই অনুযায়ী সবচেয়ে বেশি আয় দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে অনন্যা পাণ্ডের নাম।

সূত্রের খবর হিসেবে দাবি করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। যা অনুযায়ী ছবি পিছু ১৫ কোটি রুপি নেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। তবে এই পারিশ্রমিক নাকি সিনেমার নিরিখে পালটে যায়। যেমন; আলিয়া ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য কম পারিশ্রমিক নিয়েছেন।

বিয়ের পর সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। পারিশ্রমিকের তালিকায় তৃতীয় নামটি তারই। একটি ছবির জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক পান তিনি। একই পারিশ্রমিক ছবি পিছু নিয়ে থাকেন কারিনা কাপুর খান। তবে ‘লাল সিং চড্ডা’র পর থেকে আর কোনো সিনেমায় অভিনয়ের কথা এখনো পর্যন্ত জানাননি অভিনেত্রী। বলিউডের থেকে বেশি এখন হলিউডের কাজ নিয়ে বেশি ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও ছবি পিছু ১২ কোটি রুপি আয় করেন।

সিনেমা এখন আর খুব বেশি করেন না আনুশকা শর্মা, প্রযোজনাতে তার মনোযোগ বেশি। শেষ সিনেমার জন্য নাকি ৮ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন এ অভিনেত্রী। তারপরই রয়েছেন শ্রদ্ধা কাপুর, ৭ কোটি রুপি।

তাপসী পান্নু প্রতি ছবির জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন।  ছবি পিছু ৪ কোটি রুপি করে পান বিদ্যা বালান ও কৃতী স্যানন। কিয়ারা আদভানি ও জ্যাকুলিন ফার্নান্দেজের ছবি পিছু আয়ের পরিমাণ আড়াই কোটি রুপি।  ২ কোটি রুপি পান সারা আলি খান, জাহ্নবী কাপুর ও দিশা পাটানি। আর সবচেয়ে কম দেড় কোটি রুপি পান অনন্যা পাণ্ডে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত