টেস্টের নেতৃত্বেও রোহিত শর্মা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১ পিএম

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর ভারতের টেস্ট দলের নেতৃত্বও রোহিত শর্মার হাতে তুলে দিল বিসিসিআই। বিরাট কোহলি ধাপে ধাপে তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন বা হারিয়েছে। রোহিত ধাপে ধাপে কোহলির স্থলাভিষিক্ত হলেন তিন ফরম্যাটেই।

৩৪ বছর বয়সী রোহিত আসছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সাদা পোশাকের নেতৃত্ব অধ্যায় শুরু করবেন। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ৪ মার্চ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। দুই সিরিজের জন্যই এদিন দল ঘোষিত হয়েছে। শ্রীলঙ্কা বিপক্ষে দুই ফরম্যাটেই রোহিতের ডেপুটি হিসেবে কাজ করবেন জাসপ্রিত বুমরাহ। চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে বাদ পড়েছেন টেস্ট স্কোয়াড থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত