গত ১৫ ফেব্রুয়ারি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের একটি চুক্তি হয়েছে, যার আওতায় এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের দ্রুত ঋণ সুবিধাসহ অন্যান্য সেবা দেবে আইপিডিসি। এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিসন রিয়েল এস্টেটের চিফ বিজনেস অফিসার আহমেদ পাশা ও আইপিডিসি ফাইন্যান্সের রিটেইল বিজনেস হেড সাভরিনা আরিফিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এডিসন রিয়েল এস্টেটের চিফ অপারেটিং অফিসার এসএম সহিদুল করিম এবং আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ অ্যান্ড এজিএম মোহাম্মদ কাইয়ুম খানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
