বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫০ থেকে সর্বোচ্চ ১০০০ টাকায় মোট চারটি ক্যাটাগরির টিকিট ছাড়া হবে। প্রতি ম্যাচের আগের দিন চট্টগ্রামের বিটাক মোড়ে নির্ধারিত বুথ থেকে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও বিক্রি হবে টিকিট, জানিয়েছে বিসিবি।
২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
দর্শকেরা ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাবেন ১৫০ টাকায়। ক্লাব হাউজ ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০ টাকা এবং রুফটপের টিকিট মিলবে ১০০০ টাকায়।
তবে কি পরিমাণ টিকিট বিক্রি হয়ে হবে তা জানায়নি বিসিবি। রবিবার ঢাকায় বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভির আহমেদ টিটো বলেছেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে বিপিএলের ফাইনালে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। আফগানিস্তান সিরিজে কী হবে এ ব্যাপারে কথাবার্তা চলছে।’
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে, এ রকম একটা আলোচনা হয়েছে।’
ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আরো পড়ুন
