দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : কাদের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৮ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র। সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্র করছে।

গতকাল রবিবার দুপুরে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ধমকে ভয় পাবেন না। তাদের লাফালাফি বেশি দিন থাকবে না। নির্বাচন যতই সামনে আসছে, বিএনপি ততই হাঁকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও-পোড়াও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন অশান্তির কথা ছাড়–ন।’

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠা-ু, বেগম আকতার জাহান এবং প্রফেসর মেরিনা জাহান এমপি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল এমপির পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদসহ স্থানীয় নেতারা।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত