সরকার হটাতে দুর্বার গণআন্দোলন গড়তে হবে : ফখরুল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩২ এএম

সরকার হটাতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সময় খুব কম, আমাদের অতি দ্রুত সংগঠিত হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হবে। এ সরকার

বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তারা দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে। তাই তাদের সরাতে হবে।’

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকালে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সেøাগান দিয়ে কী বোঝাতে চান? সেøাগানে মিটিংয়ের পরিবেশ নষ্ট হয়ে যায়। কোথায় কোন সেøাগান দিতে হয় তাও আপনারা জানেন না। সেøাগান দিয়ে সময় নষ্ট করবেন না। খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। রাজপথে সেøাগান দিয়ে, রক্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব, এই শপথ নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত