টি-টোয়েন্টিতে ৬ বছর পর শীর্ষে ভারত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম

ছয় বছর পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল ভারত।

সদ্যই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। সুবাদে ইংল্যান্ডকে হটিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে তারা।

সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল ভারত।

ভারত শীর্ষে ওঠায় ইংল্যান্ড দ্বিতীয়স্থানে নামলেও দুই দলেরই রেটিং সমান ২৬৯। ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষে ভারত। সমান ৩৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১০৪৮৪, ইংল্যান্ডের ১০৪৭৪।

ঘরের মাঠে সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২৬৬ রেটিং নিয়ে তৃতীয়স্থানে পাকিস্তান। ৪৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১২২২৫।

চতুর্থ থেকে নবমস্থান পর্যন্ত আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ২৩১ রেটিং নিয়ে দশমস্থানে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত