নবম অধ্যায় : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
বহুনির্বাচনী
১. জনসংখ্যা সম্পদে পরিণত করতে হলে
র. উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা
রর. কারিগরি শিক্ষার প্রসার ঘটানো
ররর. জনগণের সচেতনতা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনে গ্রহণ করা যেতে পারেÑ
র. কৃষি ও শিল্পের উন্নয়ন সাধন
রর. উন্নত বাজার সৃষ্টি
ররর. বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৩. পরিবেশগত দুর্যোগের যথাযথ কারণÑ
র. জনসংখ্যা রর. মানব সৃষ্ট কার্যাবলি ররর. বৃক্ষনিধন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মানিক একজন অশিক্ষিত শ্রমিক। পরিবার পরিকল্পনা গ্রহণে তার অনিহা। তার পরিবারের সদস্য সংখ্যা দশ জন। সন্তান নেওয়ার ক্ষেত্রে তিনি মনে করেন মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তার বড় ছেলে পড়াশোনা শেষ না করেই একটি মৎস্য খামার স্থাপন করে।
৪. মানিকের অধিক সন্তান নেওয়ার মূলে কোনটি কাজ করেছে?
ক. অসচেতনতা খ. অসচ্ছলতা
গ. শিক্ষার অভাব ঘ. কুসংস্কার
৫. তার বড় ছেলের প্রচেষ্টার ফলে সমাজেÑ
র. কর্মসংস্থান সৃষ্টি হবে রর. বেকারত্ব হ্রাস পাবে
ররর. সামাজিক স্থিতিশীলতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৬. বাংলাদেশে উষ্ণ জলবায়ুর প্রভাবে এখানকার ছেলে-মেয়েরাÑ
র. অপেক্ষাকৃত কমবয়সে সাবালক হয়
রর. উগ্র স্বভাবের অধিকারী হয়
ররর. কম বয়সেই সন্তান ধারণ ক্ষমতার অধিকারী হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৭. নিরক্ষর ব্যক্তি সম্পর্কে প্রযোজ্য তথ্য হলোÑ
র. যার কোনো অক্ষর জ্ঞান নেই
রর. যে নিজের নাম লিখতে পারে না
ররর. যে তথ্য প্রযুক্তি ব্যবহারে অক্ষম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব করিম ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। তিনি ছোট বেলায় ঢাকা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর দেখেছেন। কিন্তু বর্তমানে যানজট, খাদ্য সমস্যা, অপুষ্টি, চিকিৎসার অভাব, পরিবেশ দূষণ ইত্যাদি সমস্যা প্রতিনিয়ত লক্ষ করেন। তবে তিনি মনে করেন এ সব সমস্যার মূলে যে সমস্যা আছে তাকে সম্ভবনায় রূপান্তর করা সম্ভব।
৮. অনুচ্ছেদে জনাব করিম যে সব সমস্যা লক্ষ করেন তার পেছনে মূল কারণ কী?
ক. দুর্নীতি খ. জনসংখ্যা সমস্যা
গ. শ্রেণি শোষণ ঘ. রাজনৈতিক অস্থিরতা
৯. উক্ত সমস্যার ফলাফল হলোÑ
র. আবাদি জমি কমে যাওয়া রর. খাল-বিল ভরাট হওয়া
ররর. বেকারত্ব হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. ক
