মুক্তিযুদ্ধের ইতিহাস একটি পরিবারের কাছে ক্রমাগত বলি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার ঢাকা মহানগরের মিরপুর থানার বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, ‘সরকার দলীয় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সব ঐতিহাসিক অর্জনগুলোকে সুকৌশলে আত্মসাৎ করছে। যারা জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার খর্ব করে বাংলাদেশকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। তাদের পতনকে ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনাকেই অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।’
