গ্যাসভর্তি ট্যাংকারটি ৩৪ ঘণ্টা পর অপসারণ, মহাসড়কে যান চলাচল শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯ পিএম

বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাকৃতিক তরল গ্যাস (এলপিজি) ভর্তি ট্যাংকারবাহী ট্রাক উল্টে অবরুদ্ধ কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৭ টন গ্যাসভর্তি ভারি ট্যাংকার অপসারণে প্রয়োজনীয় কারিগরি সক্ষমতার যন্ত্রপাতি এনে ৩৩ ঘণ্টা পর সড়ক থেকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১১টা থেকে শুরু করে মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত এই উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।

কুষ্টিয়া ও পাবনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাইওয়ে পুলিশ, ফায়ার সর্ভিস এবং কারিগড়ি যন্ত্রপাতিসহ সহায়তা করেন নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের টেকনিশিয়ানরা।

সর্বশেষ রাত ৩টার দিকে যানজনট মুক্তকরণ শুরু হয় বলে জানালেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

উল্লেখ্য গত রবিবার বিকেল পৌনে ৪টার সময় খুলনার মংলা পোর্ট থেকে ছেড়ে আসা নাটোরগামী প্রাকৃতিক তরল গ্যাসভর্তি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণরূপে আড়াআড়িভাবে মহাসড়কের উপর উল্টে পড়ে। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় চরম দুর্ভোগে পড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের ৩২ জেলার যানবাহন ও মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত