চাকরি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ এএম

অধ্যক্ষের কার্যালয়, ঢাকা

মেডিকেল কলেজ

পদ ও যোগ্যতা : মেডিকেল টেকনোলজিস্ট ৫ জন। মেডিকেল টেকনোলজি (ল্যাব) এ ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১২ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্যাশিয়ার ১ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গাড়িচালক ৬ জন। ভারী যানচালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। হালকা যানচালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম বা জেএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কার্পেন্টার ১ জন। সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতাসহ এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ২ জন। এসএসসি বা সমমানের পাস। সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। অফিস সহায়ক ৭৮ জন। অষ্টম বা জেএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://dmc.teletalk.com.bd) I  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ২৬  ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.dmc.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : অধ্যক্ষের কার্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৭ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ১১

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

পদ ও যোগ্যতা : উপ-ব্যবস্থাপক (বোর্ড) ১ জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি পাস। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে উপ-ব্যবস্থাপক (বোর্ড), উপ-ব্যবস্থাপক (গণ-সংযোগ) পদের বেলায় বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং অন্যান্য সব পদের বেলায় বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। (http://bpc.teletalk.com.bd) Iএই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২৬ ফেব্র“য়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ও অন্যান্য বিষয়ে দরকারি সব তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এই (www.bpc.gov.bd)   ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ১১

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত