বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক-বাংলাদেশ ব্যাংক এসিএস চুক্তি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ এএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে ট্রেজারি চালান সংগ্রহবিষয়ক চুক্তি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সব শাখার মাধ্যমে বিভিন্ন সরকারি ফি ও রাজস্ব সংগ্রহ করে ট্রেজারিতে জমা করা যাবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত