বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে কুয়েত-বাংলাদেশি কোম্পানি মেসার্স কে বি পেট্রো কেমিক্যালসের সঙ্গে গতকাল মঙ্গলবার বেপজা কমপ্লেক্সে ভূমি ইজারা চুক্তি করেছে বেপজা।
যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটি ১০ দশমিক ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি লুব্রিকেটিং ওয়েল ব্লেন্ডিং প্ল্যান্ট স্থাপন করবে। এখানে ১২৯ বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। কোম্পানিটি বার্ষিক ২০ হাজার টন ফিনিশড লুব্রিকেন্টস উৎপাদন করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কেবি পেট্রো কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসাইন পাটোয়ারী চুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
