মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৯ এএম

রাজধানীর মিরপুর পল্লবীতে দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কামরান (২৩) নামে আরেকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর ১১ নম্বর সেকশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে জাহিদের মৃত্যু হয়েছে। তার বাবার নাম মো. হানিফ। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশনের বাংলা স্কুল এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় দুজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত কামরান চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত