অভিষেকেই ৩২ সেকেন্ডে গোল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫ এএম

চ্যাম্পিয়নস লিগ অভিষেকে ৩২ সেকেন্ডেই গোল করে তাক লাগিয়ে দিয়েছেন ৭১৮ কোটি টাকায় ফিওরেন্তিনা থেকে জুভেন্তাসে যোগ দেওয়া সার্বিয়ান স্ট্রাইকার ডুশান ভøাহোভিচ। এই প্রতিযোগিতায় অভিষেকে দ্রুততম গোল এটি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও ২২ বছর ২৫ দিন বয়সী ভøাহোভিচ। ক্রিশ্চিয়ানো রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সি পরে ভøাহোভিচের এমন গোলেও স্বস্তি নেই জুভেন্তাসের। কারণ ম্যাচটা জিততে পারেনি জুভেন্তাস। মিডফিল্ডার দানি পারেহোর গোলে নিজেদের মাঠে ভিয়ারিয়াল ১-১ এ ড্র রেখেছে লড়াই।

জুভেন্তাসকে কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে ফিরতি লেগে ঘরের মাঠে জিততেই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত