রোমাঞ্চ শেষে সাইফ-চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ভাগাভাগি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৬ পিএম

ড্র হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচটি। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের। ছিল উত্তেজনা ও রোমাঞ্চ।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-৩ ড্র হয়। ম্যাচে হ্যাটট্রিক করেন চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড।

তিন তিনবার ম্যাচে এগিয়ে গিয়েছিল সাইফ স্পোর্টিং। তিনবারই চট্টগ্রামের পক্ষে সমতা টানেন থ্যাঙ্কগড। ইনজুরি সময়ে হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলকে এনে দেন পয়েন্ট।

সাইফের পক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেন এমেকা ওগবাগ। অন্য গোলটি সাজ্জাদ হোসেনের।

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট ডিয়েগো আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল সাইফ স্পোর্টিংয়ের। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৯।

দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল উত্তর বারিধারা ও বাংলাদেশ পুলিশ এফসি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি পুলিশ জিতেছে ২-০ গোলে। গোল করেছেন ফয়সাল আহমেদ সিটুল ও আমিরউদ্দিন শরিফি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত