বনানীতে জি এম কাদের

মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাব

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাব। গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। এখন বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জি এম কাদেরের জন্মদিন উপলক্ষে গতকাল সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে সমবেত হন। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে কেক, ফুল ও উপহার দেন জাপা চেয়ারম্যানকে। জি এম কাদের নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে শুভেচ্ছাবিনিময় করেন।

কেক কেটে জাপা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত