ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা যে সব নম্বরে যোগাযোগ করবেন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৮ পিএম

রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন। তাদের সাহায্যে এগিয়ে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রেক্ষিতে ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য কিছু নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস।

স্লোভাকিয়া ও হাঙ্গেরির জন্য: অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান +৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২ এবং এসিও জুবায়দুল এইচ. চৌধুরী +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬।

রোমানিয়া ও মলদোভার জন্য: রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ এবং মীর মেহেদী হাসান (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ) +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯।

পোল্যান্ডের জন্য: পোল্যান্ডের ওয়ারশে বাংলাদেশ দূতাবাসে মো. মাসুদুর রহমান +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২, মো. মাহবুবুর রহমান +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩, এমএসটি ফারহানা ইয়াসমিনয়+৪৮ ৬৯০ ২৮২ ৫৬১, বিল্লাল হোসেন  +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫ এবং মো. রব্বানী +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩।

এ দিকে ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

আরও বলা হয়, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করা যাচ্ছে।

ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা প্রদান করবেন।

এ ছাড়া ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে  পোল্যান্ড সীমান্ত থেকে দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত