বাংলাদেশের ক্রীড়া জাগরণের উৎস বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম

বাংলাদেশের ক্রীড়া জাগরণের উৎস মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা বলা হয়, তখন পুরো বাংলাদেশ জাগরিত থাকে।

শুক্রবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ডিজিটাল ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ কম্পিউটার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজ থেকে ১৩ বছর আগে বাংলাদেশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধেই ছিল বলা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো না। উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলো তালাবন্ধ থাকত। জেলা পর্যায়ে কিছু কিছু খেলা হলেও জাতীয় পর্যায়ে দেশে সেইভাবে খেলাধুলা হতো না। আজকে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। এই জাগরণের উৎস হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।

তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী পার্বতীপুর উপজেলার মানুষের ওপর যে নির্যাতন করেছে। স্বাধীনতার এই পঞ্চাশ বছরেও প্রতিটি ঘরে ঘরে সেই নির্যাতনের চিহ্ন আমরা পায়। অনেক চড়াই-উতরাই এই ৫০ বছর ধরে আপনারা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও নৌকা মার্কাকে ধরে রেখেছেন।

‘তাই, আল্লাহ পার্বতীপুরকে অনেক সম্পদ দিয়েছেন। এই এলাকায় কয়লা, পাথরসহ বিভিন্ন খনিজ সম্পদের জন্য সমগ্র বাংলাদেশ এই উপজেলাকে চিনে।’ 

স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজারের প্রশংসা করে নৌ প্রতিমন্ত্রী বলেন, তিনি প্রতিভাধর একজন নেতা। অনুকরণীয় ব্যক্তিত্ব। এই সংসদীয় আসনের টানা সাতবারের সাংসদ তিনি। আশা করি, ধারাবাহিকভাবে সামনের নির্বাচনে সেই রেকর্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দিনাজপুরের মানুষ যাতে গর্ব করে বলতে পারি, আমাদের এ রকম একজন নেতা আছে। অপরাজেয় হয়ে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করেন।

সভাপতিত্ব করেন হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত