বাংলাদেশিদের সেবা দিতে ৩ মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫১ এএম

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তার জন্য পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের সব ধরনের সেবা দিতে হবে। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মালদোভা যেখান দিয়ে সুবিধা, সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তাদের যেকোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে মিশনগুলো।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউক্রেন পরিস্থিতিতে পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে বাংলাদেশিদের সব ধরনের কনস্যুলার ও অন্যান্য সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা যাতে যোগাযোগ করতে পারেন, সে জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। রোমানিয়া ও মালদোভার জন্য রাহাত বিন জামান, ডেপুটি চিফ অব মিশন +৪৩৬৮৮৬০৩৪৪৪৯২ ও জুবায়দুল এইচ চৌধুরী, এসিও +৪৩৬৮৮৬০৬০৩০৬; রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের মীর মেহেদী হাসান +৪০(৭৪২)৫৫৩৮০৯, (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ) +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯; পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মো. মাসুদুর রহমান, +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২, মো. মাহবুবুর রহমান +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩, এমএসটি ফারহানা ইয়াসমিন +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১, বিল্লাল হোসেন +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫, মো. রব্বানী +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত