করোনার বুস্টার ডোজ নেওয়া থাকলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ভ্রমণের ক্ষেত্রে গতকাল শনিবার থেকে আর ৭২ ঘণ্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে না। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু আহমেদ। বেনাপোল ইমিগ্রেশন জানায়, যেসব যাত্রী করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ভারতে যেতে তাদের আর ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআরে করোনা টেস্টের সনদ লাগছে না। তবে ভ্রমণ শেষে দেশে ফেরার সময় সে দেশে ৭২ ঘণ্টা আগে করা পরীক্ষার সনদ আনতে হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ভারত থেকে ফেরার সময় উভয় দেশের যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর পরীক্ষার সনদ লাগছে।
