জাতীয় সরকার ধারণার কড়া সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন। তিনি একে ‘গাধার নাকে জাতীয় সরকারের মুলা’ হিসেবে অভিহিত করেছেন।
রবিবার এ নিয়ে তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-
“গাধার নাকে জাতীয় সরকারের মুলা
পুরো জাতি আজ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দাবীতে সোচ্চার ও ঐক্যবদ্ধ।সেই নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠা করে গুম,খুন ও লুটপাটের প্রতিশোধ নিতে সকল দেশ প্রেমিক জনতা যখন ইষ্পাত কঠিন দৃঢ়প্রতিজ্ঞ,তখন রাজনৈতিকভাবে পরিত্যক্ত জনগনের সাথে সম্পর্কহীন,বয়সের ভারে ন্যুজ,মানসিকভাবে ভারসাম্যহীন কিছু তথাকথিত রাজনীতিক হাসিনা সরকারকে রক্ষা করার জন্য বিদেশী গোয়েন্দাদের হুকুমে জাতীয় সরকারের বেসুরে গান গেয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধংসকারী আওয়ামী লীগের সাথে মিলেমিশে যারা জাতীয় সরকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন তাদের সে স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করার #এখনই সময়। তাদেরকে প্রতিরোধ করার,প্রতিহত করার,মুখোশ উন্মোচন করার #এখনই সময়।
পৃথিবীর সর্ব কালের সর্ব নিকৃষ্ট স্বৈরশাসক হাসিনা কে পরাজিত করে জনগণের শাসন কয়েমের লক্ষে আমাদের সবাইকে এক এবং অভিন্ন কন্ঠে আওয়াজ তুলতে হবে।দেশনায়ক তারেক রহমানের কন্ঠে কন্ঠ মিলিয়ে ‘একই সুরে’ স্লোগান তুলতে হবে “টেইক ব্যাক বাংলাদেশ”।”
