পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ পিএম

একাদশ অধ্যায় : বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ম্রো ভাষাকে কোন আন্তর্জাতিক সংস্থা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে?

উত্তর : ইউনেস্কো।

২. ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম কী?

উত্তর : নাপ্পি।

৩. ম্রো পরিবারের প্রধান কে?

উত্তর : পিতা।

৪. ম্রোদের পোশাক সম্পর্কে দুটি বাক্যে লেখো।

উত্তর : ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষরা খাটো পোশাক পরেন।

৫. কোন নৃ-গোষ্ঠীর রীতি অনুযায়ী শিশুর বয়স ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়ের কান ছিদ্র করে দেওয়া হয়?

উত্তর : ম্রো নৃ-গোষ্ঠীর।

৬. ত্রিপুরাদের ভাষার নাম কী কী?

উত্তর : ত্রিপুরাদের ভাষার নাম ককবরক ও উমোই।

৭. ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে কীভাবে বাস করে?

উত্তর : দলবদ্ধভাবে।

৮. দলকে তারা কী বলে?

উত্তর : দফা।

৯. ত্রিপুরাদের মোট কতটি দফা আছে?

উত্তর : ৩৬টি।

১০. গ্রামের মঙ্গলের জন্য ’কের’ পূজা করেন কারা?

উত্তর : ত্রিপুরারা।

১১. ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে দুটি বাক্যে লেখো।

উত্তর : বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন।

১২. ত্রিপুরাদের পোশাক সম্পর্কে দুটি বাক্যে লেখো।

উত্তর : ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও ওপরের অংশকে রিসা বলা হয়। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরেন।

১৩. কানে নাতং নামে একপ্রকার দুল পরেন কারা?

উত্তর : ত্রিপুরা মেয়েরা।

১৪. ত্রিপুরাদের নববর্ষের উৎসব কী নামে পরিচিত?

উত্তর : বিজু।

১৫. রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে কোন নৃ-গোষ্ঠী বসবাস করেন?

উত্তর : ওরাঁও।

১৬. ওরাঁওদের গ্রাম প্রধানকে কী বলা হয়?

উত্তর : মাহাতো।

১৭. ওরাঁওদের ধান উৎসব কোনটি?

উত্তর : কারাম।

১৮. ম্রোদের বাড়িকে কী বলে?

উত্তর : কিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত