বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
পদ ও যোগ্যতা : ফোরম্যান ২ জন। যন্ত্র কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। পরিবহন কর্মকর্তা ১ জন। যন্ত্র কৌশল বা অটোমোবাইল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। বৈজ্ঞানিক সহকারী ৩২ জন। কৃষি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। কম্পিউটার অপারেটর ৪ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। কম্পাউন্ডার (ফার্মাসিস্ট) ১ জন। ফার্মেসি বা কম্পাউন্ডারশিপ বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। স্টোরকিপার কাম-অফিস সহকারী ৬ জন। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। ভা-াররক্ষক ৮ জন। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। টেলিফোন অপারেটর ১ জন। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পাস। পিবিএক্স পরিচালনার কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইলেকট্রিশিয়ান ৩ জন। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৫ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। (http://bari.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১ মার্চ ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ও অন্যান্য বিষয়ে দরকারি সব তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এই (www.bari.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।
সূত্র : ইত্তেফাক, ২৬ ডিসেম্বর, পৃষ্ঠা ১৩
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : ফার্মেসি বিভাগে অধ্যাপক ১ জন। বেতনক্রম: ৫৬৫০০-৭৪৪০০ টাকা। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক ৩ জন। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের (www.just.edu.bd) এই ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। (https://.just.edu.bd/docs/how-to-apply.pdf) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে ১ মার্চ ২০২২ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
সূত্র : কালের কণ্ঠ, ৩১ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৪
গ্রন্থনা : আনিকা তাহসিন
