করোনাভাইরাস পরিস্থিতিতে শুরু থেকেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা। কারণ, করোনা চিকিৎসায় প্রচলিত কোনো ওষুধ না থাকায় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোকেই ধরা হয়েছে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে। এজন্য নানা ধরনের খাবারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খাবার ছাড়া কিছু পানীয়ও রয়েছে- যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জেনে নিন, এমন চারটি পানীয় সম্পর্কে
চা : করোনা অতিমারীর শুরু থেকেই চিকিৎসকরা চা পানের ওপর জোর দিয়েছেন। ঠা-া ও কাশিতে উপকারী পানীয়টি নিয়মিত পানে বাড়বে আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা। পাশাপাশি ঠা-া লাগার সম্ভাবনাও কমবে।
কড়হা : বিভিন্ন ধরনের ভেষজ দিয়ে তৈরি কড়হাও সহজেই শরীরের রোগপ্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। তুলসী, ডালচিনি, গোলমরিচ, শুকনো আদা দিয়ে এই পানীয় তৈরি করা যায়। হলুদ ও আদায় আছে অ্যান্টিঅক্সিড্যান্ট যৌগ এবং জীবাণুনাশক গুণ। এগুলো ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। সারা দিন একবার বা দুবার এই পানীয় পান করুন। সঙ্গে মেশাতে পারেন লেবুরস।
তুলসী ও আদার রস : তুলসী ও আদা রোগপ্রতিরোধে খুবই কার্যকর। সাধারণ ঠা-ায়ও এটি আমরা খেয়ে থাকি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ থাকায় পানীয়টি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
অ্যাপল সিডার : এই পানীয়ে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। অ্যাপল সিডার ভিনেগারের প্রভাবে শরীরে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য এই উপাদান প্রয়োজনীয়।
