কোচিং প্যানেলে আসছেন আরেক অস্ট্রেলিয়ান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৪ এএম

বোলিং কোচের দৌড়ে এতদিন সবচেয়ে এগিয়ে ছিলেন চামিন্দা ভাস। সেই সঙ্গে সাবেক ভারতীয় পেসার ভেঙ্কেটেশ প্রাসাদকেও তালিকায় রেখেছিল বিসিবি। কিন্তু ভারত-শ্রীলঙ্কা থেকে নয় বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ আসছেন অস্ট্রেলিয়া থেকে। ড্যামিয়েন রাইট নামে এই কোচের শিগগিরই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হয়েছে।

ড্যামিয়েনের জন্য বাংলাদেশ নতুন নয়। ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ ছিলেন তিনি। আফিফ-শেখ নাঈম-সাইফ হাসানরা নিউজিল্যান্ডে তার অধীনে যুব বিশ্বকাপ খেলেন। এরপর মেলবোর্ন স্টারস ও হোবার্ট হারিকেনসের হেড কোচ ছিলেন বিগ ব্যাশে। এ ছাড়া ২০২১ সালে কিংস ইলিভেন পাঞ্জাবের বোলিং কোচ ছিলেন। কিছুদিন নিউজিল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

ড্যামিয়েন নিশ্চিত হলে জেমি সিডন্সের পর আরেকজন অস্ট্রেলিয়ান যুক্ত হবেন জাতীয় দলের কোচিংয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত