বাংলাদেশকে হতাশ করে জয়ের পথে আফগানিস্তান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৯ পিএম

সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। তবে শেষ ম্যাচ থেকেও ১০ পয়েন্ট আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই আশা ফিকে করে জয়ের পথে ছুটছে আফগানিস্তান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান।

স্বাগতিকদের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভার শেষে আফগানদের স্কোর ১ উইকেটে ১৫৮। অর্থাৎ বাকি ২০ ওভারে মাত্র ৩৫ রান চাই সফরকারীদের। হাতে ৯ উইকেট।

রহমানউল্লাহ গুরবাজ ৮৫ ও রহমত শাহ ৩৭ রান নিয়ে উইকেটে আছেন।

টস জিতে এদিন ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস এদিনও জলে ওঠেন। ১১৩ বলে দলীয় সর্বোচ্চ ৮৬ রান করেন ৭ চারে।

তিনে নামা সাকিব আল হাসান ৩৬ বলে ৩০ রান করেন। কিন্তু বাকি ব্যাটাররা হতাশ করে গেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত ধরে রেখে খেলে গেছেন। ৫৩ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি। ৪৬.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯২ রান তুলে দলটি।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান সর্বাধিক ৩ উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত