ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:২০ এএম

বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের বিশ^ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। গত সোমবার ৩৬ সদস্যবিশিষ্ট ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের প্রথম নিয়মিত অধিবেশনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য এ পদে নির্বাচিত হয়েছে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমভিত্তিক জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও),  আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী সভাপতি বাংলাদেশ প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে গত সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতি হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কভিড পরিস্থিতি বিবেচনায়, বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।

রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশে^র বিপুলসংখ্যক নাজুক জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত