সিপিবির ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:২১ এএম

৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস। চার দিনব্যাপী কংগ্রেসের চতুর্থ দিনে গত সোমবার মধ্যরাতে কাউন্সিলরদের গোপন ভোটে নতুন কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্যরা নির্বাচিত হন। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা হবে আগামী শুক্রবার। ওই সভায় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামসহ নেতৃত্ব নির্বাচন করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কংগ্রেসের চতুর্থ দিন দ্বাদশ অধিবেশনে বিভিন্ন নির্বাচন হয়। কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করে যে, পরবর্তী কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯ জন। তাদের মধ্য থেকে কংগ্রেসে ৪৩ জন নির্বাচিত হবেন। ছয়টি সদস্যপদ পরবর্তী সময়ে কো-অপশন করে পূরণ করা হবে। সেই সিদ্ধান্ত অনুসারে কংগ্রেসে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৪৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।

কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মন্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, ডা. ফজলুর রহমান, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার লাইলি, কাজী রুহুল আমিন, এসএ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, আবিদ হোসেন, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মহসিন রেজা, মোতালেব মোল্লা, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সুব্রত রায়, শামছুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আক্তার, কাবেরী গায়েন, এএন রাশেদা, লুনা নূর, আসলাম খান ও মানবেন্দ্র দেব।

এতে আরও বলা হয়, কংগ্রেসে সাত সদস্যবিশিষ্ট কন্ট্রোল কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কংগ্রেস কন্ট্রোল কমিশনের পাঁচজন সদস্য নির্বাচন করেছে। তারা হলেন কমরেড মাহাবুবুল আলম, কমরেড কাজী সোহরাব হোসেন, কমরেড অধ্যাপক ডা. মো. আবু সাঈদ, কমরেড অধ্যক্ষ আবু হোসেন এবং কমরেড সুজাত আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত