বিজিবির নতুন মহাপরিচালকের যোগদান

আপডেট : ০২ মার্চ ২০২২, ০১:৪৬ পিএম

মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নতুন মহাপরিচালক হিসেবে গতকাল মঙ্গলবার যোগদান করেছেন।

তিনি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের কাছ থেকে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

বিজিবিতে যোগদানের পূর্বে তিনি সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

 মেজর জেনারেল সাকিল আহমেদ ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন।

দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ জিওসি ১৯ পদাতিক ডিভিশন, কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ এবং একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবেও দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স-এর কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এর প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর-এ সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের ডিরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত