জিতলেও চড়া মূল্য দিতে হবে পুতিনকে : বাইডেন

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০২:৫৬ এএম

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে শেষ পর্যন্ত জয়ী হলেও এ জন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে। গতকাল বুধবার এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে বাইডেন বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হয়তো তিনি জয়ী হবেন, যে উদ্দেশ্যে এই অভিযানের নির্দেশ তিনি দিয়েছেন, তা হয়তো সফল হবে; কিন্তু এ জন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে তাকে।’

বাইডেন বলেন, ‘ইতিহাস থেকে আমরা শিখেছি, আগ্রাসনের জন্য যখন স্বৈরশাসকদের মূল্য দিতে হয় না, তারা আরও বিশৃঙ্খলার কারণ হয়। তারা আগাতে থাকে। আর আমেরিকা এবং বিশে^র জন্য মূল্য এবং হুমকি বেড়েই চলছে। সে কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ন্যাটো জোট গঠন করা হয়। আরও ২৯ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রও এর সদস্য। এটা মনোযোগের দাবি রাখে। আমেরিকান কূটনীতি মনোযোগের দাবি রাখে।’

জো বাইডেন আরও বলেন, ‘পুতিনের যুদ্ধ পূর্বনির্ধারিত। তিনি কূটনীতির উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ভেবেছিলেন পশ্চিম এবং ন্যাটো জবাব দেবে না। আর তিনি ভেবেছিলেন আমাদের দেশে বিভক্তি তৈরি করতে পারবেন। পুতিন ভুল ছিলেন। আমরা প্রস্তুত।’   রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে ইউক্রেন। এই আবেদনকে ঘিরে দ্বন্দ্ব দানা বাঁধতে থাকে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে ঘোষণা করার পর মস্কো ও কিয়েভের মধ্যকার তিক্ততা আরও তীব্র হয়।

এই তিক্ততার জেরেই দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির পূর্বাঞ্চলে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন ভøাদিমির পুতিন। তার ভাষণ সম্প্রচারের পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং ত্বরিত ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি চতুর্দিক থেকে দেশটির ভেতরে প্রবেশ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত