সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিকাশের বই সংগ্রহ কার্যক্রমে যুক্ত হয়েছে ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’ (বিজিএমইএ)। গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর পিআর অফিসে বিকাশের কাছে কিছু বই হস্তান্তর করা হয়। একই সঙ্গে উত্তরা অফিসে বই সংগ্রহে বুথ স্থাপন করা হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকাশের হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলমের হাতে বইগুলো হস্তান্তর করেন। বিজিএমইএর উত্তরা অফিসে স্থাপিত বুথে সদস্যরা বই দিতে পারবেন। পরবর্তীকালে সেই বইগুলো সংগ্রহ করে তার সঙ্গে বইমেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের দেওয়া বই, দেশ জুড়ে বিকাশ গ্রাহকসেবা কেন্দ্র, নির্ধারিত সুপার শপে গ্রাহকদের প্রদান করা বই এবং বিকাশের পক্ষ থেকে দেওয়া বইগুলোকে একত্র করে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশ জুড়ে বিভিন্ন লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি
