প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। গত বুধবার সেন্ট স্টিফেন কলেজে ইয়ং লিডার নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শ্রিংলার পুরো বক্তব্য প্রকাশ করা হয়েছে। নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ২১ শিক্ষার্থী।
বক্তব্যে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলো এগিয়ে গেলে ভারতও এগিয়ে যাবে। আমরা দুটি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি; আমাদের প্রতিবেশী দেশ ও তরুণ প্রজন্মে। আমাদের পরের প্রজন্মের জন্য আরও ভালো ভবিষ্যৎ নির্মাণই আমাদের লক্ষ্য।’
