মানব পাচার ও প্রতারণার মাধ্যমে ৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাদিকুর রহমান মনির (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত বুধবার রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির লক্ষ্মীপুরের সাবেক এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলের অন্যতম সহযোগী বলে ভাষ্য সিআইডি কর্মকর্তাদের।
