বাসদের সম্পাদক ফিরোজ, সহ-সম্পাদক রতন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৯:৪১ পিএম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বজলুর রশীদ ফিরোজ। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজেকুজ্জামান রতন।

শুক্রবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাসদের প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আমরা এ মাসেই কেন্দ্রীয় কমিটির বৈঠক করব। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক খালেকুজ্জামান কী হিসেবে থাকবেন। আশা করছি, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন। যারা অভিজ্ঞ আছেন, তাদের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে।

খালেকুজ্জামান জানান, গত ২৮, ২৯, ৩০, ৩১ ও ১১ ও ১২ ফেব্রুয়ারি প্রতিনিধি কাউন্সিলে সর্বসম্মতভাবে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

নতুন কমিটির সম্পাদকমণ্ডলীতে রয়েছেন— নিখিল দাস, আব্দুল কুদ্দুস, জনার্দন দত্ত, রওশন আরা রুশো, আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম পল্টু, ওয়াজেদ পারভেজ, নক কুমার কর্মকার, শফিউর রহমান, জুলফিকার আলী, শম্পা বসু ও মণীষা চক্রবর্ত্তী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত