কিংসের টানা ছয়

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৫:৩৭ এএম

নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে শুরুর পর দারুণ ছন্দে বসুন্ধরা কিংস। টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে কিংস রয়েছে শীর্ষস্থানে। গতকাল হোমগ্রাউন্ডে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটো গোলই প্রথমার্ধে। ১১ মিনিটে সমন্বিত আক্রমণ থেকে গোল করেন সুমন রেজা। ৯ মিনিট পর অসাধারণ গোল করেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। লিগে এটি তার ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অনিক হোসেন লালকার্ড দেখলে ম্যাচে ফেরার কাজটা কঠিন হয়ে পড়ে ১০ জনের দলে পরিণত হওয়া মোহামেডানের। তাদের পয়েন্ট ৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত