মিথিলার বইয়ে তানজানিয়ার সাফারি পার্ক

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৫:৪৭ এএম

গতকাল দুপুর ১২টার দিকে মেয়েকে নিয়ে মেলার শিশু চত্বরে হাজির হন জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। বসেন ১৯৫ নম্বর স্টলে। উন্মোচন করেন ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’। মিথিলা জানান, আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে তাদের অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন এই বইয়ে। মিথিলার ভাষ্য, ‘আফ্রিকার ওই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় সিংহ। পার্কে গেলেও সিংহকে সবাই দেখার সুযোগ পায় না। আমি আর আমার মেয়ে আইরা সে দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। চার থেকে আট বছরের শিশুরা এ গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে বলে আমার বিশ্বাস।’ ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইমেলার পাশাপাশি টগুমগু, গুফিবুকস ও রকমারির অনলাইন শপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। বইটি প্রকাশ করছে লাইট অব হোপ। গত বইমেলায় মিথিলা প্রকাশ করেন ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের প্রথম বই ‘তানজানিয়ার দ্বীপে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত