বাংলাদেশে এলো ‘টিভিএস রেইডার’

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৩২ এএম

১২৫ সিসি সেগমেন্টে বিভিন্ন ফিচারসংবলিত টিভিএস রেইডার লঞ্চ করেছে টিভিএস। এই মোটরসাইকেলে এলসিডি ডিজিটাল ¯িপডোমিটার, থ্রি-ভ্যাল্ভ আই-টাচ স্টার্ট ইঞ্জিন, অ্যানিমেলিস্টিক এলইডি হেডল্যা¤েপর মতো দারুণ সব ফিচার এবং এই সেগমেন্টের বাইকে প্রথমবারের মতো আন্ডার-সিট স্টোরেজ রয়েছে।

টিভিএস মোটর কো¤পানির হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস এইচ জি রাহুল নায়াক বলেন, এ দেশে ব্যক্তিগত পরিবহনের চাহিদা বাড়ছে। তাই আমাদের মিলেনিয়াল ও জেন জি ক্রেতা ও গ্রাহকদের জন্য দারুণ সব ফিচার ও উন্নত প্রযুক্তির পণ্য আনার চেষ্টা করছি। আমি নিশ্চিত, আমাদের তরুণরা টিভিএস রেইডারের স্বকীয়তা অনেক পছন্দ করবে।

টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জে. একরাম হুসেইন বলেন, বাংলাদেশের গ্রাহকরা সব সময়ই আমাদের নতুন মডেলের বাইকগুলোয় ইতিবাচক সাড়া দিয়েছেন। টিভিএস রাইডারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত