বাজুস উইমেনস অ্যাওয়ার্ড পেলেন তিন উদ্যোক্তা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৩৬ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জুয়েলারি শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে তিন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে। সংগঠনটি প্রথমবারের মতো বাজুস উইমেন অ্যাওয়ার্ড-২০২২ দিয়েছে। অ্যাওয়ার্ড পেয়েছেন দি আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী নাজনীন ইসলাম নিপা, বাংলাদেশ পার্ল হাউজের কৃষ্ণা কর্মকার ও পালস প্যারাডাইসের তাহমিনা এনায়েত।

গত রবিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। সভাপতিত্ব করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ফরিদা হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের সদস্য সুলতানা রাজিয়া ও তাসনিম নাজ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার এই মাসে জুয়েলারি শিল্পে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে চাই। এ খাতে নারী উদ্যোক্তা ও নারী কারিগরের সংখ্যা বাড়াতে হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত