ইনোভেশন অ্যাওয়ার্ডস পেল কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৩৭ পিএম

‘বেস্ট ইনোভেশন-এসডিজি ইনক্লুশন’ বিভাগে সম্প্রতি বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস অর্জন করেছে কোকা-কোলার সাবসিডিয়ারি ইন্টারন্যাশনাল বেভারেজেস। গত রবিবার ঢাকার লা মেরিডিয়ানে চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস আনোয়ারুল আমিন এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

ইন্টারন্যাশনাল বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল বলেন, টেকসই উন্নয়নে জড়িত বিষয়গুলোকে আমাদের ব্যবসা পরিচালনায় প্রাধান্য দিয়ে থাকি। আমরা টেকসই উপায়ে ব্যবসা পরিচালনা করে যেতে চাই, যা পরিবেশগতভাবে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এ অ্যাওয়ার্ড সাসটেইনেবল বিজনেস ট্রেন্ড গড়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করছে।

ইন্টারন্যাশনাল বেভারেজেসের পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রমের জন্য পুরস্কৃত করা হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প, সোলার স্ট্রিটলাইট স্থাপন এবং বয়লারে ইকোনোমাইজার ব্যবহার হচ্ছে প্রতিষ্ঠানটির কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত