নারীর জন্য ইবিএলের বিশেষ প্রি-পেইড কার্ড

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১০:৫৭ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মাস্টার কার্ডের সহযোগিতায় দেশে প্রথম নারীকেন্দ্রিক প্রি-পেইড চালু করেছে। অ্যাকুয়া ওমেন প্রি-পেইড কার্ডটি ব্যবহার করে নারীরা শপিং, ডাইনিং, সেলুন, জুয়েলারি শপ, প্রোসারি ও পোশাক-পরিচ্ছদ আউটলেট এবং ই-কমার্স পোর্টালে বিশেষ সুবিধা পাবেন।

গত সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইবিএল আয়োজিত ‘নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কার্ডটি উদ্বোধন করা হয়। ব্যাংকর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিলে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক আবুল বাসার, ইউএনডিপির কান্ট্রি ইকোসমিস্ট ড. নাজনীন আহমেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত