অ্যান্টিগায় শুরু হয়েছে ইংল্যান্ড-উইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড লাঞ্চের বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৫৭ রান করেছিল। অধিনায়ক জো রুট ১৩ রানে আউট হন। দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রোলি কিছু করতে পারেননি। কেমার রোচ দুটি উইকেট নেন। জেসন হোল্ডার এবং জাইডেন সেলস একটি করে উইকেট নেন।
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৪-০তে অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানরা সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ২-০তে টেস্ট সিরিজ হেরেছিল। ইংল্যান্ড গত ৫০ বছর উইন্ডিজের মাটিতে একবারই মাত্র টেস্ট সিরিজ জিতেছিল। সেটাও প্রায় ২০ বছর আগে ২০০৩-০৪ মৌসুমে।
