নিয়োগ ও অবৈধ ক্যানটিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুই জেলার কারাগারের দুই কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে সংস্থার সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম। দুদকের জনসংযোগ দপ্তর সূত্র এ তথ্য জানা গেছে। এই দুই কারা কর্মকর্তা হলেন চাঁদপুরের জেল সুপার এআইজি প্রিজন্স মাইনুদ্দিন ভূঁইয়া ও মৌলভীবাজারের জেলার আবু মুসা।
×
