মৌসুম শেষে ইউনাইটেড-রোনালদো বিচ্ছেদ!

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৭:৫৬ পিএম

ক্রিস্তিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কিছু দিন ধরেই। যা চরমে পৌঁছেছে গত রবিবার ম্যানচেস্টার ডার্বি ম্যাচের পর।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটা ৪-১ ব্যবধানে হারে ইউনাইটেড। ওই ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি রোনালদোকে। যার জেরে ৩৭ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার নাকি এই মৌসুম শেষেই ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন।

ক্রিস্তিয়ানো রোনালদো: পরিস্থিতি, সংকট ও ভবিষ্যৎ

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, যদি ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে না পারে তাহলে রোনালদো ক্লাব ছেড়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।

প্রিমিয়ার লিগের টেবিলের যে চিত্র, তাতে ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ফুটবল ট্রান্সফার অনুযায়ী, রোনালদো পিএসজির ওপর নজর রাখছেন। যেখানে লিওনেল মেসি, নেইমারের সঙ্গে খেলতে চান তিনি।

তবে এই মৌসুমে রোনালদোকে রেড ডেভিলসদের হয়ে খেলা চালিয়ে যেতে হবে।

ম্যানচেস্টার ডার্বির দিনে দলের সঙ্গে মাঠেও যাননি রোনালদো। পর্তুগাল চলে যান। যা তার সতীর্থরা ভালোভাবে নেয়নি। মঙ্গলবার যখন অনুশীলনে ফেরেন রোনালদো, তার সঙ্গে দুজন দেহরক্ষী ছিলেন বলে খবর।

পর্তুগিজ ফরোয়ার্ড এখনো বুঝতে পারছেন না কেন রালফ রাংনিক তাকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন। এই কোচ অবশ্য দাবি করেছেন, সিআর সেভেনের ইনজুরি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত