খুব শিগগিরই বাজারে আসছে শাওমির এমআই স্মার্ট ব্যান্ড ৭। নতুন এই ব্যান্ডে থাকছে বেশ কিছু নতুন চমক। এমআই স্মার্ট ব্যান্ড ৬ এর চাহিদার কথা মাথায় রেখেই নতুন ভার্সন আনতে চলেছে নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ধারণা করা হচ্ছে চলতি বছরের কোনো এক সময়ে এই ব্যান্ডটি বাজারে আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক সাইট দ্যা ভার্জ থেকে জানা যায়, শাওমির এমআই অ্যাপে কোড নেমসহ আপকামিং স্মার্ট ব্যান্ডটি দেখা গেছে। এতে এমআই স্মার্ট ব্যান্ড ৭ -এর কোড নাম এলসিক্সসিক্স এবং এর মডেল নম্বর হলো এম২১৯বি এবং এম২১৩০বি১।
একই সঙ্গে সামনে এসেছে নতুন কিছু ফিচার। এতে থাকছে ১৯২ী৪৯০ পিক্সেল রেজুলেশন ডিসপ্লের সঙ্গে আসছে। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট ছাড়াও এতে থাকবে একাধিক ওয়াচফেস এবং অ্যারোবিক থেকে শুরু করে জুম্বার মতো বিভিন্ন ওয়ার্কআউট মোড।
এছাড়াও এমআই স্মার্ট ব্যান্ড ৭ ওয়্যারেবলটিতে স্মার্ট অ্যালার্ম ফিচার দেওয়া হতে পারে। যা ব্যবহারকারীর সেট করা অ্যালার্মের থেকে ৩০ মিনিট আগে হালকা ঘুম থেকে জাগিয়ে দেবে। এমনকি, ফিটনেস ট্র্যাকারটিতে ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য পাওয়ার সেভিং মোড থাকতে পারে।
