ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১১ মার্চ ২০২২, ০১:৪৭ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ দন্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে পাশর্^বর্তী রামচন্দ্রপুর শ্মশান ঘাটে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসামিরা। দন্ডপ্রাপ্তরা হলেন আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বার ও ফারুক ওরফে বাদল। দ-প্রাপ্ত ফারুক হোসেন ওরফে বাদল পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত